ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সন্ত্রাসবাদ দমনে নেয়া পদক্ষেপের সাফল্যের কথা শুনে সন্তোষ প্রকাশ করেছেন সফররত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ ।
বুধবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি সন্ত্রাসবাদ দূর করতে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বলে সাংবাদিকদের জানান উপদেষ্টা।
এম এ মতিন বলেন, "তিনি (জ্যাকি স্মিথ) সস্ত্রাসবাদ দূরীকরণের ওপর বেশি জোর দিয়েছেন। আমি এ বিষয়ে আমাদের প্রচেষ্টার কথা জানিয়েছি।"
উপদেষ্টা বলেন,"আমি তাকে বলেছি আমরা পুরোপুরি সন্ত্রাসবাদ দূর করতে না পারলেও তা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা ইতোমধ্যেই বেশ কয়েকজন সন্ত্রাসীকে ফাঁসি দিয়েছি। অন্যান্য সন্ত্রাসীদের বিচারকাজ চলছে।"
এদিকে ব্রিটেনের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী স্মিথ সাংবাদিকদের বলেন,"বাংলাদেশে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অগ্রগতির কথা উপদেষ্টার কাছে শুনে আমি খুশী হয়েছি। এ বিষয়টিকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি।"
সন্ত্রাসবাদ দমনের জন্য দু'দেশের সরকারি কর্মকর্তাদের নিয়ে আগামী জুন মাসে যৌথ একটি গ্র"প গঠিত হবে বলেও স্মিথ জানান।
স্মিথ বলেন,"দীর্ঘমেয়াদে সন্ত্রাসবাদ দমনের সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সুদৃঢ় ও স্থিতিশীল গণতন্ত্র গড়ে তোলা।"
তিনি বলেন,"বাংলাদেশ ও ব্রিটেনের জনগণ সা
bdnews24