২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

নীলফামারীতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লা এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

নীলফামারী, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মাহাবুল ইসলাম (২৩)। তিনি সদর উপজেলার পুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নাইর উদ্দিনের ছেলে। বর্তমানে নীলফামারী কারাগারে রয়েছেন তিনি। মামলার অপর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০০৩ সালের ১৭ সেপ্টেম্বর গভীর রাতে মাহাবুল ইসলাম তার স্ত্রী মর্জিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পর দিন এ ব্যাপারে মাহাবুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মর্জিনার বাবা মজিদুল হক। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নুরে আলম ওই আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলার বিবরণে জানা গেছে, মাহাবুল ইসলাম একই গ্রামের মজিদুল হকের মেয়ে মর্জিনাকে (১৭) বিয়ে করেন। বিয়ের সময় মজিদুল হক তাকে ২২ হাজার টাকা ও একটি টিনের ঘর তুলে দেন। এরপরেও মাহাবুল ইসলাম যৌতুকের জন্য তার স্ত্রীকে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে বাবার বাড়িতেই মর্জিনাকে হত্যা করেন মাহাবুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা সরকারি কৌসুলি (পিপি) আবু মোহাম্মদ সোয়েম। আসামি পক্ষে ছিলেন আজিজুল হাসান ও ফয়জুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৯ ঘ.