২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এক যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর রামপুরায় এলাকায় সোমবার রুহুল আমিন (২৮) নামের এক ডেকোরেটর কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর রামপুরায় এলাকায় সোমবার রুহুল আমিন (২৮) নামের এক ডেকোরেটর কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ৩/৪ জন যুবক চাপতি, দা ও ছুরি নিয়ে রামপুরা নিউ উৎসব ডেকোরেটরের ভেতরে ঢুকে কর্মচারী রুহুলকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায়, রুহুল মারা গেছে। কারা কী কারণে রুহুলকে হত্যা করেছে সে ব্যাপারে শফিকুল আলম কিছু জানাতে পারেননি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩২০ ঘ.