২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা পররাষ্ট্রমন্ত্রী ২৪ এপ্রিল ঢাকা আসছেন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি দু'দিনের সফরে আগামী ২৪ এপ্রিল ঢাকা আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী সোমবার এ ঘোষণা দেন বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়। তথ্যবিবরণীতে বলা হয়, এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইফতেখার চৌধুরী বাংলাদেশ ও চীনের মধ্যে 'ঘনিষ্ঠতম সম্পর্ক' বিরাজমান বলে মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা এপ্রিল ০৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জেইচি দু'দিনের সফরে আগামী ২৪ এপ্রিল ঢাকা আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী সোমবার এ ঘোষণা দেন বলে এক তথ্যবিবরণীতে জানানো হয়। তথ্যবিবরণীতে বলা হয়, এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইফতেখার চৌধুরী বাংলাদেশ ও চীনের মধ্যে 'ঘনিষ্ঠতম সম্পর্ক' বিরাজমান বলে মন্তব্য করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক আরো সুসংহত হবে এ আশা প্রকাশ করে তিনি বলেন, "আমরা সব সময় এ কথা বলে আসছি যে চীনের সঙ্গে সহযোগিতা আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি।" এদিকে চীনের রাষ্ট্রদূত জেং কিয়াংদিয়ান সোমবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। মন্ত্রীর আসন্ন সফর এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১৫৪ঘ.