২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে খোলা বাজারে বিক্রির চালসহ ডিলার গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে খোলা বাজারে বিক্রির জন্য দেওয়া (্ওএমএস) ১৩ বস্তা চালসহ এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডিলার খোলা বাজারে বিক্রি না করে বেশি দামে বিক্রির জন্য চালগুলো সরিয়ে রেখেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মিরপুরে খোলা বাজারে বিক্রির জন্য দেওয়া (্ওএমএস) ১৩ বস্তা চালসহ এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডিলার খোলা বাজারে বিক্রি না করে বেশি দামে বিক্রির জন্য চালগুলো সরিয়ে রেখেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার চাল ব্যবসায়ী জামাল হোসেন মিরপুরের বড় বাগবাজারের মিলন ট্রেডার্সের মালিক। মিরপুর থানার উপ পরিদর্শক কুদ্দুস ফকির জানান, হ্রাসকৃত দামে খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দ চাল 'অসৎ উদ্দেশ্যে' সরিয়ে রাখার অভিযোগে ডিলার জামাল হোসেনকে সোমবার বিকেলে গ্রেপ্তার করা হয়। উপ খাদ্য পরিদর্শক ইস্কান্দার আলী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে কুদ্দুস ফকির জানান। এ বিষয়ে উপ খাদ্য পরিদর্শক ইস্কান্দার আলী জানান, ডিলার জামাল হোসেন বেশি দামে বিক্রির জন্য কিছু চাল সরিয়ে রেখেছে -এ বিষয়টি ধরা পড়ার পর পুলিশকে জানানো হলে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জামাল হোসেনের ডিলারশিপ বাতিল করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৩৮ঘ.