২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির সংখ্যা বেড়ে চলায় বায়ুদূষণ আবার বিপজ্জনক পর্যায়ে

২০০৩ সালে দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিক্সা উঠিয়ে দেওয়ার পর ঢাকার বায়ুদূষণ এক তৃতীয়াংশ কমলেও আবার তা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। গত কয়েক বছরে রাজধানীতে মোটরযানের সংখ্যা দ্রুত বাড়ায় দূষণও বাড়ছে। সরকারী বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের জন্য দায়ী যানবাহনের মধ্যে ডিজেলচালিত মোটরযান এবং তা থেকে নির্গত কালো ধোঁয়ার ভূমিকাই বেশি মারাত্মক। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

মঈনুল হক চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২০০৩ সালে দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিক্সা উঠিয়ে দেওয়ার পর ঢাকার বায়ুদূষণ এক তৃতীয়াংশ কমলেও আবার তা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। গত কয়েক বছরে রাজধানীতে মোটরযানের সংখ্যা দ্রুত বাড়ায় দূষণও বাড়ছে। সরকারী বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের জন্য দায়ী যানবাহনের মধ্যে ডিজেলচালিত মোটরযান এবং তা থেকে নির্গত কালো ধোঁয়ার ভূমিকাই বেশি মারাত্মক। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী। পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা প্রকল্পের (একিউএমপি) বায়ুমান সূচকে (একিউআই ভ্যালু) দেখা গেছে, চলতি বছর ১ জানুয়ারি ঢাকার সংসদ ভবনে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে বায়ুমান সূচক ছিল ২৩৫। বৃষ্টি হওয়ায় বাতাসের দূষিত উপাদান কিছুটা কমে ২ এপ্রিল তা ১৬৪ হয়। বায়ুমান সূচকের ক্যাটাগরি অনুযায়ী এই মানও 'অস্বাস্থ্যকর'। সূচক ১০০ এর নিচে থাকলেই কেবল একটি নির্দিষ্ট এলাকার বাতাসকে 'ভালো' ক্যাটাগরিভুক্ত করে পরিবেশ অধিদপ্তর। যানবাহনে ব্যবহৃত বিভিন্ন ধরনের জ্বালানি পুড়ে কার্বন কণা তৈরি হয়। ধোঁয়ার সঙ্গে বের হওয়া এই কার্বন কণার সঙ্গে তেল ও গ্যাস মিশে তৈরি হয় ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণা। ১ এপ্রিল ঢাকার বাতাসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ভাসমান বস্তুকণার পরিমাণ ছিল স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি। ২ দশমিক ৫ মাইক্রোগ্রাম ওজনের এসব বস্তুকণা নিঃশ্বাসের মাধ্যমে সরাসরি রক্তের সঙ্গে মিশে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। ঢাকার বায়ূদূষণমাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছানোর পর ২০০৩ সালের জানুয়ারি মাসে সরকার ঢাকা মেট্রোপলিটন এলাকার ৫০ হাজারের বেশি দুই স্ট্রোক অটোরিক্সা নিষিদ্ধ করে। এর এক সপ্তাহ পর পরিবেশ অধিদপ্তরের পরিমাপে দেখা যায়, দুষণের মাত্রা প্রায় এক তৃতীয়াংশ কমে এসেছে। কিন্তু ২০০৬ সালে আবহাওয়া অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা প্রকল্পের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ঢাকায় গাড়ির সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বায়ুদূষণ আবার আশঙ্কাজনক মাত্রায় বাড়ছে। ২০০৬ সালে ঢাকায় মোটরচালিত গাড়ির বৃদ্ধির হার ছিল ১৬ শতাংশ। তার মাত্র ১০ বছর আগেই এই হার ছিল ৭ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, গাড়ির সংখ্যা দ্রুত বাড়ায় ঢাকার বাতাসে সূক্ষ্মকণা, নাইট্রোজেন অক্সাইড ও সালফার অক্সাইডের মতো ক্ষতিকর উপাদানের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। ১৯৯৫ সাল পর্যন্ত ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত মোটরযানের সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ৬৭৫টি। ২০০৬ সালের আগস্টে তা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ৫৭৭টি হয়। প্রতি বছর গড়ে ২১ হাজার নতুন মোটরযান ঢাকার রাস্তায় নামছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই হিসেবে ২০০৭ সালের পর ঢাকায় নিবন্ধিত গাড়ির সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা। বিআরটিএর চেয়ারম্যান সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স