ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে সোমবার সকালে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে নিজের ক্ষেতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহতের নাম আবু তাহের (২৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে সকালে তাহেরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশটি ক্ষেতে পড়ে ছিল। পাশে তার গামছাটিও ছিল।
ওসি কামাল উদ্দিন বলেন, সম্ভবত ভোররাতে কেউ আবু তাহেরকে শ্বাসরোধ করে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে গেছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তৎপরতা চলছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৮ ঘ.
bdnews24