২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহ ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট

এক সপ্তাহের পূর্ব নির্ধারিত ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়ার গতি-প্রকৃতি জানতে এদিন থেকেই দেশবাসীর দৃষ্টি থাকবে সর্বোচ্চ আদালতের দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের পূর্ব নির্ধারিত ছুটি শেষে রোববার খুলছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়ার গতি-প্রকৃতি জানতে এদিন থেকেই দেশবাসীর দৃষ্টি থাকবে সর্বোচ্চ আদালতের দিকে। নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ প্রশ্নে খালেদা জিয়ার করা রিটের ওপর হাইকোর্ট ১০ এপ্রিল রায় দেবে। শেখ হাসিনার বিরুদ্ধে ফ্রিগেট ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর ৯ এপ্রিল হবে চূড়ান্ত শুনানি। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের ওপরও শুনানি হতে পারে। এছাড়া, শেখ হাসিনা, তারেক রহমান, নাজমুল হুদা, মীর্জা আব্বাস, তরিকুল ইসলাম, আরাফাত রহমান, সৈয়দ আবুল হোসেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, শাহজাহান চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মাহমুদ হাসান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক আলী ফালু ও গিরিধারী লাল মোদীর দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি হওয়ার কথা ২৩ এপ্রিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০১৯ ঘ.