২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীর মুক্তির দাবিতে রাবিতে ছাত্রদলের মানববন্ধন ও মৌন মিছিল

কারা অন্তরীণ সাবেক দুই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শনিবার ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করেছে। মিছিল শেষে একটি লিখিত বিবৃতিতে পহেলা বৈশাখ বা ১৪ এপ্রিলের আগেই দুই নেত্রী মুক্তি দাবি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 11:12 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ সাবেক দুই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শনিবার ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করেছে। মিছিল শেষে একটি লিখিত বিবৃতিতে পহেলা বৈশাখ বা ১৪ এপ্রিলের আগেই দুই নেত্রী মুক্তি দাবি করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি দাবি করে ছাত্রদলের প্রায় অর্ধশত নেতাকর্মী সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে। তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংগঠনের শের-ই-বাংলা ফজলুল হক হল শাখার আহবায়ক আরাফাত রেজা আশিক একটি লিখিত বিবৃতিতে পাঠ করেন। এই বিবৃতিতে দুই নেত্রীর ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করে রাবি শাখা ছাত্রদল। এছাড়া দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৯ ঘ.