২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের বাজারে আরো পণ্যের প্রবেশাধিকার চেয়ে অনুরোধ

ইউরোপের বাজারে আরো বেশি বাংলাদেশী পণ্য প্রবেশের সুযোগ চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দপ্তরে ইউরোপিয়ান এক্সটার্নাল রিলেসন্স কমিশনার বেনিটা ফেরেরো ওয়াল্ডনারের সঙ্গে দেখা করে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী এই প্রবেশাধিকার চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপের বাজারে আরো বেশি বাংলাদেশী পণ্য প্রবেশের সুযোগ চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দপ্তরে ইউরোপিয়ান এক্সটার্নাল রিলেসন্স কমিশনার বেনিটা ফেরেরো ওয়াল্ডনারের সঙ্গে দেখা করে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী এই প্রবেশাধিকার চান। শুক্রবার ব্রাসেলসের বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাহায্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়নের হাতিয়ার হিসেবে বাণিজ্যের প্রতি জোর দিতে চায়। তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ইউরোপিয়ান কমিশনারকে অবহিত করেন। বেনিটা এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। উপদেষ্টা পরে ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি হান্স গের্ট পটারিং এর সঙ্গে দেখা করেন। তারা বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করেন। ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত এ এইচ এম মনিরুজ্জামান এবং ঢাকায় ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রওয়েইন এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/জেকে/২১৪৭ ঘ.