২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেলে নার্সদের দু'গ্র"পের সংঘর্ষে সাতজন আহত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস কোয়ার্টারে শুক্রবার বিকালে আবাসন নিয়ে নার্সদের দুই গ্র"পের সংর্ঘষে সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস কোয়ার্টারে শুক্রবার বিকালে আবাসন নিয়ে নার্সদের দুই গ্র"পের সংর্ঘষে সাতজন আহত হয়েছেন। এরা হলেন- কুলসুম (২০), আইরিন (২০), নিপা (২০), বিলকিস (২০), হামিদা (১৮), আকলিমা (২০) ও অঞ্জনা বিশ্বাস (২০)। তারা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যায় হাসপাতাল ত্যাগ করেছেন বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে চারটার দিকে নার্সদের আবাসিক ভবন সেবা ইন্সটিটিউটে থাকার জায়গা নিয়ে সিনিয়র (বিএসসি) ও জুনিয়রদের (ডিপ্লোমা) মধ্যে সংঘর্ষ হয়। তিনি জানান, জুনিয়র নার্সরা সিনিয়রদের আবাসিক ব্লকে হামলা চালিয়ে তাদের কক্ষের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এসময় সিনিয়র নার্সরা জুনিয়রদের ওপর চড়াও হলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। সিনিয়রদের জন্য বরাদ্দ ৫০টি আসন নিয়েই সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জহির আহমদ উল্লেখ করেন। তিনি আরও জানান, দুপক্ষের সংঘর্ষের সময় ভাঙচুরে সেবা ইন্সটিটিউটের লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়েছে। এ ঘটনায় মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষে সমঝোতা বৈঠক চলছিল বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএসবি/২০৪৬ ঘ.