২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন বাড়াতে প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে: সিএস করিম

কৃষি উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফসল উৎপাদন বাড়াতে হবে। কোন জমি পতিত রাখা যাবে না। সব পতিত জমি আবাদের আওতায় আনতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

নেত্রকোনা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা ড. সি এস করিম বলেছেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফসল উৎপাদন বাড়াতে হবে। কোন জমি পতিত রাখা যাবে না। সব পতিত জমি আবাদের আওতায় আনতে হবে। ফসল উৎপাদন বাড়াতে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা বলেন, "প্রতি বছর হাওড় এলাকায় আগাম বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়।" বন্যার হাত থেকে ফসল রক্ষায় যথাসময়ে বাঁধ মেরামত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সিএস করিম বলেন, "চলতি ইরি-বোরো ফসল ঠিকমত ঘরে তুলতে পারলে দেশের খাদ্য ঘাটতি অনেকাংশে পুরণ হবে।" মতবিনিময় সভায় জেলায় বোরো আবাদের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা প্রশাসক মো. আয়াত উল্যা মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী লিয়াকত আল ফারুক, সেনা কর্মকর্তা অধিনায়ক লে. কর্নেল নকিব আহম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান, কৃষি স