জয়পুরহাট, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - র্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আব্দুল মতিন (৩৫) নামে এক ব্যক্তিকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলার খোদাদিল্লা পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে থাকে গ্রেপ্তার করে জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব কর্মকর্তা মেজর শাহ আলী জানান, র্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে অবৈধ দখলদারদের হাত থেকে জমি উদ্ধারের নামে আব্দুল মতিন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী গ্রামের আশরাফ আলীর কাছ থেকে ২৪ হাজার টাকা নেন। আশরাফ আলী জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় আব্দুল মতিন তার অপরাধ স্বীকার করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকমল হোসেন জানান, আসামিকে থানায় সোর্পদ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৫২৭ ঘ.
bdnews24