২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রদলের

জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খালেদাপন্থী অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খালেদাপন্থী অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু। তিনি বলেন, "জিয়া পরিবারকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়াকে ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারেক রহমান এবং আরাফাত রহমানকেও মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছে।" বাবু বলেন, "নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সীমিত আয়ের মানুষ চরম দুর্দশায় পড়েছে। ১৯৭৪ সালের পর জনগণ এতো কষ্টকর অবস্থা আর দেখেনি।" সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। দলের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, মোস্তফা খান সফরীসহ সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জেকে/১৯০৯ ঘ.