২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

হত্যা মামলার রায়ে বুধবার তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। আবু তাহের হত্যা মামলায় বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুর রহমান এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলার রায়ে বুধবার তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। আবু তাহের হত্যা মামলায় বুধবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আবুল কালাম, জুনু মিয়া ও আবুল হাশেম। এদের মধ্যে আবুল কালাম ও জুনু মিয়া কারাগারে রয়েছেন। হাশেম পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর চার আসামি রাজা মিয়া, মো. আবুল কালাম, নুরুল আমিন ও নুরুল আলমকে খালাস দিয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৮৯ সালের ২৩ নভেম্বর দায়ের করা এ মামলায় আদালত এ রায় দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৮৯ সালের ১৪ নভেম্বর সীতাকুণ্ড উপজেলার উত্তর ইদিলপুর গ্রামের দোকানদার আবু তাহের রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন। ২৩ নভেম্বর পার্শ্ববর্তী মহাদেবপুর গ্রামের একটি ডোবায় আবু তাহেরের লাশ পাওয়া যায়। তাহেরের ভাই আবদুর রাজ্জাক বাদি হয়ে ওই দিনই সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। আইনজীবী এনামুল হক জানান, ১৯৯০ সালের ২২ আগস্ট আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল এবং এবং ১৯৯২ সালের ৯ মে সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৪০ ঘ.