২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ এ মাসেই

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার এই মাসেই সংলাপে বসবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পিআইডির সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, সংলাপের প্রস্তুতি চলছে। তা এ মাসেই শুরু হবে। প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, "ডায়ালগ কোন ফর্মেটে হবে; সবাই একসঙ্গে বসবে, না পৃথকভাবে বসে আলোচনা হবে; এইসব বিষয় নিয়ে আলোচনা চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার এই মাসেই সংলাপে বসবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পিআইডির সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, সংলাপের প্রস্তুতি চলছে। তা এ মাসেই শুরু হবে। প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, "ডায়ালগ কোন ফর্মেটে হবে; সবাই একসঙ্গে বসবে, না পৃথকভাবে বসে আলোচনা হবে; এইসব বিষয় নিয়ে আলোচনা চলছে।" রাজনৈতিক দলগুলো আন্দোলনের কথা বলছে- এ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইলে প্রেস সচিব বলেন, "আশা করি সংলাপে এই উত্তর বেরিয়ে আসবে। সংলাপ হলেই বুঝা যাবে আন্দোলনের প্রয়োজন রয়েছে কিনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এমএআর/এমআই/এমএ/১৮৫৫ ঘ.