২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১১ দোকান ভস্মীভূত

চাঁদপুরের জেলার হাজিগঞ্জ উপজেলায় বুধবার ভোরে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

চাঁদপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের জেলার হাজিগঞ্জ উপজেলায় বুধবার ভোরে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি। হাজিগঞ্জ দমকল বাহিনীর কর্মী আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সোয়া ৪টার দিকে হাজিগঞ্জ বাজারের আমিন রোড এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে চাঁদপুর ও হাজিগঞ্জ থেকে দমকলকর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে দুটি ফার্নিচারের দোকান, একটি হার্ডওয়্যার দোকান, একটি মোবাইল ফোনের দোকান, বনফুল সংঘ ক্লাবের কার্যালয় এবং বাকিগুলো স্টেশনারি দোকান। আক্তার হোসেন জানান, নাভানা ফার্নিচার নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে দমকল বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে। তবে ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫৫ ঘ.