সাভার, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবজির অভিযোগে ঢাকা-১২ (সাভার) আসনের সাবেক বিএনপি সাংসদ ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর আসামি হলেন বাছেদ দেওয়ান।
পুলিশ বাছেদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে। সালাহউদ্দিন বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাভারের বাইশমাইল এলাকার পেপার প্রোডাকটস লিমিটেডের জেনারেল ম্যানেজার হাসান আরিফ মঙ্গলবার রাতে সাভার থানায় এ মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে বাইশমাইল এলাকায় পেপার প্রোডাকটস লিমিটেডের কারখানার জন্য জমি কেনার সময় দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু তার সহযোগী বাছেদ দেওয়ানের মাধ্যমে ২০ লাখ টাকা দাবি করেন। পরে সমঝোতার মাধ্যমে ১১ লাখ টাকা দেওয়া হয় তাকে।
মামালার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, "মামালার ২ নং আসামি বাছেদ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। সালাহউদ্দির বাবুকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24