২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে সুয়েটার কারখানার এক শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা

রাজধানীর শ্যামলী রিং রোড এলাকায় আরএম সুয়েটার ফ্যাক্টরির এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামলী রিং রোড এলাকায় আরএম সুয়েটার ফ্যাক্টরির এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদের সহকর্মী রাসেল (২৫) দুপর দুইটার দিকে বুকে ব্যথা অনুভব করলে ফ্লোর-ইন-চার্জের কাছে ছুটি চায়। কিন্তু তাকে কারখানা থেকে বের হতে দেওয়া হয়নি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিকেল চারটার দিকে প্রথমে তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। রাসেল ওয়াশ অপারেটর হিসেবে কাজ করতেন। কারখানার 'আয়রন ম্যান' মাইনুদ্দিন অভিযোগ করেন, "ফ্লোর-ইন-চার্জ সাদেকের অবহেলার কারণেই সুমন মারা গেছে।" বিকেল পাঁচটার দিকে রাসেলের মৃত্যুর খবর ফ্যাক্টরিতে এসে পৌঁছলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কাজ বন্ধ করে নিচে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকে। এতে রিং রোডের হক সাহেবের গ্যারেজ থেকে শ্যামলী সিনেমা হল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। "ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই রাসেল মারা গেছে"