২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারের বাথরুমে পড়ে ম খা আলমগীরের মাথা ফেটেছে

আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর মঙ্গলবার কাশিমপুর কারাগারের বাথরুমে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর মঙ্গলবার কাশিমপুর কারাগারের বাথরুমে পড়ে মাথায় আঘাত পেয়েছেন। তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান এ তথ্য জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মঙ্গলবার বিকেলে মহিউদ্দিন খান আলমগীর দাঁত ব্রাশ করার জন্য বাথরুমে যান। সেখানে পড়ে গেলে তার মাথা ফেটে যায়। কাশিমপুর কারাগার হাসপাতালের চিকিৎসক এসে তার চিকিৎসা দেন। তারা মাথায় দুটো সেলাই দেওয়া হয়েছে।" কারা মহাপরিদর্শক জানান, প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে গত বছরের ২৬ জুলাই মহিউদ্দিন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই বছরের ৩ ফেব্র"য়ারি তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমএইচবি/২০৩১ ঘ.