২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ যুগ্ম-সচিব ও সমপর্যায়ের কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের ১৪ জন যুগ্ম-সচিব ও সমপর্যায়ের কর্মকর্তার পদে সোমবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিবকে পদায়ন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১৪ জন যুগ্ম-সচিব ও সমপর্যায়ের কর্মকর্তার পদে সোমবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিবকে পদায়ন করা হয়। সংস্থাপন মন্ত্রণালয় থেকে জারি করা রদবদলের আদেশে শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামরুল হাসানকে পল্লী প্রগতি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ মোস্তফাকে পাট অধিদপ্তরের মহাপরিচালক, পাট অধিদপ্তরের মহাপরিচালক ভূইয়া শফিকুল ইসলামকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও ওএসডি যুগ্ম সচিব নাসির উদ্দিন আহমেদকে সাভার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মজিবুর রহমানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক, রেজিস্টার্ড নন-গভঃপ্রাইমারি স্কুল প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম আমির হোসেনকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব এরশাদ হোসেনকে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আবুল কাশেমকে চট্টগ্রাম চা বোর্ডের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, পল্লী প্রগতি প্রকল্পের প্রকল্প পরিচালক এনামুল হককে শিল্প মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম-সচিব সরদার আবুল কালামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, বিজেএমসির পরিচালক আহমেদ উল্লাহকে শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ জে এম শফিকুল আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং বিসিআইসির পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২২১০ ঘ.