ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ সফিক উল্লাহ (৬৭) সোমবার ভোরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদরোগে মারা গেছেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তিনি 'বীর প্রতীক' খেতাব পান।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দুপুর সোয়া ১টায় সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানীর সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২ এপ্রিল সন্ধ্যায় আইইউবিএটিতে তার কুলখানি অনুষ্ঠিত হবে।
কর্নেল সফিক উল্লাহ মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের 'ই' কোম্পানিতে ৫নং গেরিলা ইউনিটের কমান্ডার ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/২১২০ ঘ.
bdnews24