২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের কারণে ১০ ঘণ্টা চরে আটকে স্টিমার মাসুদ

বরিশাল থেকে ঢাকাগামী স্টিমার এম ভি মাসুদ শনিবার রাতে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর হিজলার চরে ১০ ঘণ্টারও বেশি সময় আটকে ছিল। এ সময় দুর্ভোগ পোহাতে হয় শত শত যাত্রীকে। স্টিমারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদও ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

চাঁদপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল থেকে ঢাকাগামী স্টিমার এম ভি মাসুদ শনিবার রাতে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর হিজলার চরে ১০ ঘণ্টারও বেশি সময় আটকে ছিল। এ সময় দুর্ভোগ পোহাতে হয় শত শত যাত্রীকে। স্টিমারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদও ছিলেন। নিধারিত সময়ে ঢাকা না পৌঁছানোয় এনবিআর চেয়ারম্যান রোববার সকালে বাজেট সংক্রান্ত একটি আলোচনা ও বিকেলে চট্টগ্রামে আরেকটি অনুষ্ঠানে যেতে পারেনি। আমাদের চাঁদপুর প্রতিনিধি সেখানকার স্টিমার ঘাটের ব্যবস্থাপক মোস্তফা হালিমের উদ্ধৃতি দিয়ে জানান, ১০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকর পর জোয়ারের সময় স্টিমারটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১টার দিকে সেটি চাঁদপুর ঘাটে পৌঁছায়। এনবিআর চেয়ারম্যান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টর্নেডোর কবলে পড়ে স্টিমারটি চরে আটকে ছিল। শনিবার বরিশালে প্রাক-বাজেট আলোচনা শেষে সন্ধ্যা ৬টায় বিআইডব্লিউটিসি'র স্টিমার এম ভি মাসুদে ওঠেন এনবিআর চেয়ারম্যান। রাত পৌনে ১০টার দিকে স্টিমারটি বরিশালের হিজলা এলাকায় পৌঁছলে প্রবল ঝড়ের কবলে পড়ে। চালক স্টিমার নোঙর করতে ব্যর্থ হন। পরে সেটি ফারুক চরে প্রায় ১২ ঘণ্টা আটকে থাকে। এনবিআর চেয়ারম্যান জানান, রোববার ভোর ৬টায় স্টিমারটির সদরঘাটে আসার কথা ছিল। কিন্তু সেটি পৌঁছায় সন্ধ্যা ৬টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরএইচ/এসএনডি/২২২৯ ঘ.