২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক সোমবার

পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে বৈঠক করবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম ও নির্বাচনী রোডম্যাপের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে জানাবেন উপদেষ্টা। এছাড়া জলবায়ু পরিবর্তন ও শান্তিরক্ষার ব্যাপারেও আলোচনা হবে বলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে বৈঠক করবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম ও নির্বাচনী রোডম্যাপের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে জানাবেন উপদেষ্টা। এছাড়া জলবায়ু পরিবর্তন ও শান্তিরক্ষার ব্যাপারেও আলোচনা হবে বলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোববার রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতেখার আহমদ চৌধুরী সোমবার জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ ম্যারি গুয়েহেনোর সঙ্গেও বৈঠক করবেন। জাতিসংঘের ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের অংশগ্রহণের ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হবে। পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বের স্বল্পোন্নত গোষ্ঠীর (এলসিডি) চেয়ারম্যান হিসেবে ১ ও ২ এপ্রিল জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখবেন। এর পর তিনি দারিদ্র্য, ক্ষুধা ও শিক্ষার ওপর একটি প্যানেল আলোচনায় মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করবেন। ইফতেখার আহমেদ চৌধুরী ৩ ও ৪ এপ্রিল ব্রাসেলস যাবেন। সেখানে ইউরোপীয় ইউনিয়ন কাউ