২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি সেন্টারের সব অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত

রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে নির্মাণাধীন সিটি সেন্টারের ফাটলের ঘটনার পর রোববারের মধ্যেই ওই ভবনসহ আশেপাশের ভবনগুলোর বিভিন্ন অফিস খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা সিটি করপোরেশনের জমিতে নির্মাণাধীন রাজধানীর সর্বোচ্চ এ ভবনটির ফাটলের ঘটনাটি কাঠামোগত কোন সমস্যা নয় বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে নির্মাণাধীন সিটি সেন্টারের ফাটলের ঘটনার পর রোববারের মধ্যেই ওই ভবনসহ আশেপাশের ভবনগুলোর বিভিন্ন অফিস খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা সিটি করপোরেশনের জমিতে নির্মাণাধীন রাজধানীর সর্বোচ্চ এ ভবনটির ফাটলের ঘটনাটি কাঠামোগত কোন সমস্যা নয় বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। নির্মাতা প্রতিষ্ঠান বেলহাসা একম জেজি লিমিটেডের প্রকল্প পরিচালক কে এম নুরুল ইসলাম রোববার সাংবাদিকদের জানান,শনিবার ভবনের নিচের দুটি তলার ব্রিক ওয়ালে ফাটল দেখা দেওয়ার পর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুর রউফের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ভবন পরিদর্শন করেন। তারা ফাটলের স্থান এবং মূল কাঠামো পরীক্ষা করে দেখেন। বিশেষজ্ঞদের উদ্ধৃত করে তিনি জানান, মূল কাঠামোতে কোন ত্র"টি পাওয়া যায় নি। বিশেষজ্ঞ দল ভবনের মূল কাঠামোকে ত্র"টিমুক্ত ও ঝুঁকিমুক্ত বলে মতামত দিয়েছেন। এই ভবনে দেখা দেওয়া ফাটল ব্রিক ওয়ালের নির্মাণজনিত ত্র"টির কারণে হয়েছে। এতে মূল ভবন কোনভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে সিটি সেন্টারের তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ আশেপাশের ভবনগুলোতে থাকা অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্রিক ওয়াল শীঘ্রই মেরামত করা হবে। এ নিয়ে আশঙ্কার কোন কারণ নেই। বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "আমরা ওই ভবনটিতে গিয়ে পরীক্ষা করে দেখেছি যে ফাটলটি মূল কাঠামোর অংশ নয়। ফলে আশঙ্কাজনক কোন ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম।" এদিকে সিটি সেন্টারের সামনের রাস্তাটি রোববার সকাল থেকে খুলে দেওয়া হয়। সকালে ওই রাস্তায় গাড়ি চলাচল কম থাকলেও পরে রাস্তাটি ব্যস্ত হয়ে ওঠে। সিটি সেন্টারে অবস্থিত স্ট্যাডার্ড চার্টার্ড, এইচএসবিসি ও গ্রামীণফোনের অফিসগুলো ছাড়া আশেপাশের অন্যান্য সব ভবনের সব অফিস রোববার খোলা ছিল। রোববার দুপুর পর্যন্তও সিটি সেন্টারের আশেপাশে পুলিশ অবস্থান নিয়ে ছিল। তবে দুপুরের পর থেকে পুলিশ সরিয়ে নেওয়ার কথা রয়েছে। শনিবার দুপুরে হঠাৎ করেই ভবনটির পশ্চিম প্রান্তের কিছু অংশে ফাটল দেখা দেয়। তবে সিটি সেন্টারের নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে, ভবনের মূল কাঠামোতে কোনও সমস্যা দেখা যায়নি। সিটি সেন্টারে ফাটলের খবরে শত শত লোক ভবনের চারপাশে ভিড় জমায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে ভবনের লোকজনকে সরিয়ে নেয়। একইসঙ্গে উৎস্যুক জনতাকে নিরাপদ দুরত্বে থাকার জন্যও মাইকিং করা হয়। ভবনের সামনের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। ৩৭ তলা পর্যন্ত নির্মাণের লক্ষ্য নিয়ে দেশের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে সিটি সেন্টার নির্মাণ কাজ শুরু হয়। এ পর্যন্ত আট তলার কাজ শেষ হয়েছে। ২৮ তলা পর্যন্ত ছাদ পেটানো হয়েছে। সিটি সেন্টারের পূর্বদিকে উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়, দক্ষিণ দিকে জনতা ব্যাংক টাওয়ার ও করিম চেম্বার, উত্তরে বিসিক ভবন ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যালয় রয়েছে। ভবনটি ধসে পড়লে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হবে। ভবনটির পশ্চিমাংশে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, গ্রামীণফোন সেন্টার ও এইচএসবিসি ব্যাংকের কার্যালয় রয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের পশ্চিম অংশের দেওয়াল দেয়াল কিছুটা ভেতরে ঢুকে পড়েছে। ভবনটির সামনের দিকের ইটের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। খুলে পড়েছে কিছু ইট। শনিবার ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বিকালে সিটি সেন্টার ভবনে যান। ওই সময় সিটি কর্পোরেশন এবং পুলিশের কর্মকর্তারাও মেয়রের সঙ্গে ভবনটি ঘুরে দেখেন। শনিবার সিটি সেন্টারের নির্মাতা প্রতিষ্ঠান বেলহাসা একম জেভি লিমিটেডের পক্ষে ভবনের প্রকল্প পরিচালক কে এম নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "ভবনের একটি অংশে ইটের দেয়ালে ফাটল ধরেছে। এটা ভূমিকম্পের কারণেও হতে পারে। তবে কাঠামোগত কোনও সমস্যা নয়।" তিনি জানান, ভবনের মূল কাঠামোতে কোনও ফাটল নেই। মূল কাঠামো রিখটার স্কেলে সাত পর্যন্ত ভূকম্পন সহনশীল। বাংলাদেশের ওরিয়ন গ্র"প সিটি সেন্টার নির্মাণ করছে। ৩৭ তলা বিশিষ্ট দেশের সর্বোচ্চ এই ভবনে বিভিন্ন অফিস ছাড়াও কনভেনশন সেন্টার, বিজনেস লাউঞ্জ, জিমনেসিয়াম, বিনোদন কেন্দ্র থাকার পরিকল্পনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/কিউএইচ/এমএ/১৭১৮ঘ.