২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার সংখ্যার ভিত্তিতে স্থানীয় নির্বাচনের ব্যয়সীমা নির্ধারণ করে বিধি হচ্ছে

ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর ফলে প্রায় ৩৫ লাখ ভোটার অধ্যুষিত ঢাকার মেয়র প্রার্থীরা সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। চট্টগ্রামের মেয়র প্রার্থীরা ১০ লাখ আর অন্য সিটি কর্পোরেশনগুলোর প্রার্থীরা সর্বোচ্চ ৫ লাখ টাকা খরচ করতে পারবেন। কাউন্সিলার পদের (ওয়ার্ড কমিশনার) প্রার্থীদের ক্ষেত্রে ব্যয়সীমা থাকছে সর্বোচ্চ আড়াই লাখ টাকা। ভোটার সংখ্যা কমলে ব্যয়সীমাও কমবে। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর ফলে প্রায় ৩৫ লাখ ভোটার অধ্যুষিত ঢাকার মেয়র প্রার্থীরা সর্বোচ্চ ১৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। চট্টগ্রামের মেয়র প্রার্থীরা ১০ লাখ আর অন্য সিটি কর্পোরেশনগুলোর প্রার্থীরা সর্বোচ্চ ৫ লাখ টাকা খরচ করতে পারবেন। কাউন্সিলার পদের (ওয়ার্ড কমিশনার) প্রার্থীদের ক্ষেত্রে ব্যয়সীমা থাকছে সর্বোচ্চ আড়াই লাখ টাকা। ভোটার সংখ্যা কমলে ব্যয়সীমাও কমবে। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী। স্থানীয় নির্বাচনের জন্য বিধিমালা নির্বাচন কমিশন (ইসি) প্রায় চূড়ান্ত করে এনেছে। স্থানীয় সরকার অধ্যাদেশ (সিটি ও পৌরসভা)-২০০৮ এর প্রজ্ঞাপন জারি হলেই হলেই বিধিমালাটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। প্রস্তাবিত অধ্যাদেশে ওয়ার্ড কমিশনার পদের নাম পরিবর্তন করে কাউন্সিলর রাখা হয়েছে। আগে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের ব্যয়ের সীমা শ্রেণী ভেদে সর্বোচ্চ দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা নির্ধারিত ছিল। এছাড়া নির্বাচনী ব্যয়সীমা উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে ৩ লাখ, পৌরসভা চেয়ারম্যান ২ লাখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১ লাখ টাকা নির্ধারিত ছিল। তবে তা মানা না মানার বিষয়টি সেভাবে খতিয়ে দেখা হয়নি। তবে এবার বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে বলে সাখাওয়াত হোসেন জানিয়েছেন। এদিকে স্থানীয় সরকার শক্তিশালীকরণ কমিটির অন্যতম সদস্য ড. বদিউল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং কমিশনার প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ টাকা প্রস্তাব রেখেছিলেন। ইসি প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, অনধিক লাখ ভোটার অধ্যুষিত সিটি কর্পোরেশনে এক জন মেয়র প্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন। ৫ থেকে ১০ লাখ ভোটারের এলাকায় ব্যয়সীমা ৭ লাখ টাকা, ১০ থেকে ২০ লাখ ভোটারের জন্য ১০ লাখ টাকা এবং ২০ লাখের বেশি ভোটারের এলাকায় সর্বোচ্চ ১৫ লাখ টাকা টাকা ব্যয় করতে পারবেন এক জন মেয়র প্রার্থী। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী, কাউন্সিলর পদের ক্ষেত্রে অনধিক ১৫ হাজার ভোটার অধ্যুষিত এলাকায় এক জন প্রার্থী সর্বোচ্চ ১ লাখ টাকা, ১৫ থেকে ৩০ হাজার ভোটারের এলাকায় ১ লাখ ৫০ হাজার টাকা, ৩০ থেকে ৫০ হাজার ভোটারের এলাকায় ২ লাখ টাকা এবং এর বেশি ভোটারের এলাকায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা যাবে। নির্বাচন কমিশন সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান ছবিসহ ভোটার তালিকায় ঢাকা সিটি কর্পোরেশনে নিবন্ধিত হয়েছেন প্রায় ৩৫ লাখ, চট্টগ্রামে ১০ লাখের কিছু বেশি, রাজশাহীতে ২ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৯৮ হাজার, বরিশালে ১ লাখ ৭৭ হাজার এবং সিলেটে ২ লাখ ৫৪ হাজার। প্রস্তাবিত বিধি অনুযায়ী প্রার্থীর এজেন্টের মাধ্যমে সব অর্থ খরচ করতে হবে এবং নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব কমিশনে দাখিল করতে হবে। এক্ষেত্রে কোনও অনিয়ম ধরা পড়লে প্রার্থিতা বাতিল করা হবে। প্রস্তাবিত বিধিতে আরও বলা হয়, প্রার্থীরা একাধিক রঙের কিংবা নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার ছাপাতে, এ কাজে আমদানি করা কাগজ ব্যবহার, ৪০০ বর্গফুটের চেয়ে বড় আকারের প্যান্ডেল তৈরি, গেট বা তোরণ নির্মাণ, জনসভা ছাড়া একসঙ্গে তিনটির বেশি মাইক একসঙ্গে ব্যবহার, ভোটারদের আপ্যায়ন কিংবা গাড়িভাড়া, মিছিলে কোনও গাড়ি বা তরী ব্যবহার ও আলোকসজ্জা করতে পারবেন না। প্রার্থীর নির্বাচনী ব্যয়ের উৎসের বিবরণী জানানোও প্রস্তাবিত বিধিতে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নির্বাচনের উদ্দেশ্যে প্রার্থীর ব্যক্তিগত খরচও সুনির্দিষ্ট করা দেওয়া হয়েছে প্রস্তাবিত বিধিমালায়। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সরকারের বিধিমালা প্রণয়ণের ক্ষমতা নির্বাচন কমিশন পাওয়ার পর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা-২০০৮ প্রণয়ন করা হবে। " সিটি কর্পোরেশনসহ আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিধিমালা কঠোরভাবে প্রয়োগ করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, পর্যায়ক্রমে একই ধারা অনুসরণে স্থানীয় সরকারের পৌরসভা, ইউনিয়ন ও উপজেলা পরিষদ নির্বাচনেও ভোটার অনুপাতে প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দেওয়া হবে। আগামী মে মাসে দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার কথা স