ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার পৃথক দুটি অভিযানে ৮৪৯ বোতল ফেনসিডিল ও বিয়ার আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ১০ পাচারকারীকে।
পুলিশ সুপার আতাউল কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একেটি বিশেষ দল ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বাড়িউড়ার হাতির পুল এলাকায় একটি টেম্পো তল্লাশি করে ৩৩৪ বোতল ফেনসিডিল আটক এবং সাতজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনসুর আলী (৩৮), ফরিদ (২০), সাদেক মিয়া (২০) আলী আকবর (৪৫), শফিকুল ইসলাম (৩০), মো: ইদ্রিস (২৬), খলিল (২৫)।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখলাছ হোসেন জানান, ফেনসিডিলগুলো চান্দুরা থেকে ভৈরব নেওয়া হচ্ছিল।
আখাউড়া থানা পুলিশ ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী আজমপুরের আমুদাবাদে অভিযান চালিয়ে একটি পাওয়ার ট্রলি থেকে ৩১৫ বোতল ভারতীয় বিয়ার, ২০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের মনতলার মামুন (৩০) এবং ব্্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডার রমজান (৩০) ও সোহেল (২৫)।
সরাইল ও আখাউড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24