২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু সশস্ত্র দুষকৃতকারীর তৎপরতা চলছে: পাকিস্তান রেডিও

প্রয়াত প্রাবন্ধিক আবদুল হক তার ডায়েরিতে লিখেছেন, "ঢাকা শহরের শতকরা আশি ভাগ মানুষ শহর ছেড়ে চলে গেছে। সন্ধ্যার সময় কিছু কিছু বাড়িতে আলো দেখা যায়, সর্বত্র শ্মশানের স্তদ্ধতা।" আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ও মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করার পর পাবনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলেছেন সাধ্যমত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 07:51 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রয়াত প্রাবন্ধিক আবদুল হক তার ডায়েরিতে লিখেছেন, "ঢাকা শহরের শতকরা আশি ভাগ মানুষ শহর ছেড়ে চলে গেছে। সন্ধ্যার সময় কিছু কিছু বাড়িতে আলো দেখা যায়, সর্বত্র শ্মশানের স্তদ্ধতা।" আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ও মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা পাঠ করার পর পাবনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলেছেন সাধ্যমত। আবদুল হকের ডায়েরির ২৯ তারিখের ভাষ্য, ঢাকায় পাকিস্তানী বাহিনীর ২৫শে মার্চের কালরাত্রির নৃশংসতা ক্রমশঃ লোকমুখে ছড়িয়ে পড়ছে। যত্রতত্র সাধারণ মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র খুন এবং ছাত্রীদের শ্লীলতাহানির কথা আরো বিস্তারিতভাবে জানতে পারে তখনো ঢাকায় রয়ে যাওয়া নগরবাসী। ভারত ও পশ্চিমী বিশ্বের বিভিন্ন রেডিওতে শোনা যায় চট্টগ্রাম, খুলনা ও যশোরসহ কয়েকটি শহরে হানাদার সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা বাঙালিদের তুমুল সংগ্রামের কথা। পাকিস্তানী রেডিওতে শুধু চট্টগ্রাম ও খুলনায় "কিছু সশস্ত্র দু