ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম শনিবার সেনা সদরে সেনা বাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে সেনা প্রধান বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের আর্ন্তজাতিক সহায়তা নিয়ে মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে আলোচনা করেন।
শুক্রবার রাতে সংক্ষিপ্ত এক সফরে হাম্মাম ঢাকায় পৌঁছান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৩৪৬ ঘ.
bdnews24