ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দি শেখ হাসিনার মুক্তি চেয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ।
প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর মিছিলটি দুপুর সোয়া ১২টায় মধুর কেন্টিন থেকে বের হয়ে কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে আসে। মিছিলকারীরা 'শেখ হাসিনার মুক্তি চাই', 'দ্রুত নির্বাচন চাই', 'শেখ হাসিনাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে হবে' ইত্যাদি শ্লোগান দেয়।
মিছিলে অন্যান্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকীব বাদশা, কেন্দ্রীয় নেতা গোলাম সারওয়ার কবীর, আশরাফুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ নেতারা।
পরে সোহেল রানা টিপু'র সভাপতিত্বে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএম/আরএ/জিএনএ/১২৫৬ ঘ.
bdnews24