নেত্রকোনা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান আকুঞ্জিকে শুক্রবার সন্ধ্যায় আটক করেছে র্যাব।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদুর রহমান আকুঞ্জিকে র্যাব নিয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যার কিছু আগে আকুঞ্জি তার বাসার সামনে বিরিশিরি উচ্চ বিদ্যালয় মাঠে হাঁটাহাঁটি করার সময় একটি শাদা রঙের মাইক্রোবাস তাকে তুলে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা আকুঞ্জিকে অপহরণ করা হয়েছিল মনে করলেও পরে পুলিশ সুপার নিশ্চিত করেন তাকে র্যাব নিয়ে গেছে। তবে সুপার তাকে আটকের কারণ জানাতে পারেননি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আকঞ্জির নামে কোনো মামলা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩৩ঘ.
bdnews24