২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দিস্তান না যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার

বাংলাদেশের সঙ্গে ইরাকের কূটনৈতিক যোগাযোগ না থাকায় সেদেশের কুর্দিস্তান অঞ্চলে কাজ করতে যাওয়ার জন্য টাকা দিতে নিষেধ করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আবদুল মতিন চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুর্দিস্তানে না যাওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি। কারণ যুদ্ধবিধ্বস্ত ইরাকে আমাদের কোনো কূটনৈতিক মিশন নেই। উত্তর ইরাকের কুর্দিস্তানে রাজনৈতিক অস্থিরতা চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সঙ্গে ইরাকের কূটনৈতিক যোগাযোগ না থাকায় সেদেশের কুর্দিস্তান অঞ্চলে কাজ করতে যাওয়ার জন্য টাকা দিতে নিষেধ করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আবদুল মতিন চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুর্দিস্তানে না যাওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করছি। কারণ যুদ্ধবিধ্বস্ত ইরাকে আমাদের কোনো কূটনৈতিক মিশন নেই। উত্তর ইরাকের কুর্দিস্তানে রাজনৈতিক অস্থিরতা চলছে।" তিনি বলেন, আকর্ষণীয় বেতনের কথা বলে কিছু রিক্রুটিং এজেন্সি কুর্দিস্তানে লোক পাঠিয়ে তাদের বিপন্ন অবস্থার মুখে ঠেলে দিয়েছে। একটি টাস্কফোর্স বিষয়টি অনুসন্ধান করছে। যথাযথ কাগজপত্র ছাড়াই কুর্দিস্তানে গিয়ে প্রায় দেড় হাজার বাংলাদেশীর বিপন্ন অবস্থার খবর স