২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ইকো পার্কে আগুনে দুইশ' গাছ পুড়ে গেছে

সিরাজগঞ্জের যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত যমুনা ইকো পার্কে শুক্রবার বিকেলে আগুন লেগে প্রায় দুইশ' শিশুগাছ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

সিরাজগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত যমুনা ইকো পার্কে শুক্রবার বিকেলে আগুন লেগে প্রায় দুইশ' শিশুগাছ পুড়ে গেছে। পার্ক কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগে। পরে দমকল কর্মীরা এসে এক ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ১৫০০ বর্গ মিটার বনাঞ্চলের প্রায় দুইশ' শিশুগাছ পুড়ে ছাই হয়ে গেছে। যমুনা ইকো পার্কের ফরেস্ট রেঞ্জার আব্দুস সাত্তার আগুন লাগার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০২ ঘ.