২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পুরনো ঢাকার সুত্রাপুর এলাকা থেকে শুক্রবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের পশ্চিম পাশের ফুটপাত থেকে শুক্রবার ভোরে অজ্ঞাত ওই যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল সবুজ রঙের লুঙ্গি। গলার চারপাশে কালো দাগ রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো ঢাকার সুত্রাপুর এলাকা থেকে শুক্রবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্কের পশ্চিম পাশের ফুটপাত থেকে শুক্রবার ভোরে অজ্ঞাত ওই যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল সবুজ রঙের লুঙ্গি। গলার চারপাশে কালো দাগ রয়েছে।" মাহাবুবুর রহমান জানান, সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমএআর/এমএ/১৯৪০ঘ.