ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য প্রয়াত শাশুড়িকে দেখতে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন জোট সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার শাশুড়ি মামজিদা চৌধুরী শুক্রবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উপ মহাকারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' শাশুড়ির মৃত্যুতে প্যারোলে চার ঘন্টার জন্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে মুক্তি দেয়া হয়েছে। বিকেল ৪ টায় কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানের করে তিনি লালমাটিয়ায় উদ্দেশে রওনা দেন।''
মৃত্যুকালে মামজিদা চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর। ইকবাল হাসান মাহমুদ টুকু'র ছেলে আবেদ হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''নানু ভোরে মারা গেছেন। বাদ আসর লালমাটিয়া মিনা মসজিদে নামাজে জানাজার পর তাকে আজিমপুরে তাকে দাফন করা হবে।''
ইকবাল হাসান মাহমুদকে গত বছরের ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনী আটক করে। একটি দুর্নীতি মামলায় টুকুর ৯ বছরের কারাদণ্ড হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৬৩৮ ঘ.
bdnews24