ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেললাইনের স্লিপার খুলে পড়ায় শুক্রবার সকালে রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে।
বনানী ও ঢাকা সেনানিবাসের মাঝামাঝি এলাকায় লাইনের কয়েকটি স্লিপার খুলে পড়ে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক রেজাউল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেল লাইনের স্লিপারের ক্লিপ খুলে যাওয়ার কারণে সাড়ে ৯টা থেকে এক ঘণ্টা ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।"
এ সময় জামালপুরগামী এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি বনানী স্টেশনের কাছে আটকে পড়ে বলে তিনি জানান।
রেল কর্মকর্তারা জানান, মেরামতের পর ১০টা ৫০ মিনিট থেকে আবার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/টিএইচ/এমআই/১২২৪ ঘ.
bdnews24