২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-জগন্নাথগঞ্জ ঘাট রেল যোগাযোগ চালু

ঢাকা ও জগন্নাথগঞ্জ ঘাটের মধ্যে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর শুত্র"বার সকালের দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের একজন কর্মকর্তা। স্টেশন সুপারিনটেন্ডেন্ট নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ উদ্ধার কাজ শুরু হয় এবং শুত্র"বার সকালের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 06:23 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ময়মনসিংহ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ও জগন্নাথগঞ্জ ঘাটের মধ্যে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর শুত্র"বার সকালের দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের একজন কর্মকর্তা। স্টেশন সুপারিনটেন্ডেন্ট নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ উদ্ধার কাজ শুরু হয় এবং শুত্র"বার সকালের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।" বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাহাদুরাবাদঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টা পর্যন্ত চারটি উদ্ধার করা হয়। রাত ১টা নাগাদ বাকি চারটি বগি সরিয়ে লাইন চালু করা সম্ভব হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ঢাকা জোন) আব্দুল মুকিত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের কাছে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি বেগুনবাড়ি স্টেশনের আউটার সিগন্যালের পাশে পৌঁছলে বিকট শব্দে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত। ৭০৮ ডাউন ট্রেনটি ময়মনসিংহ ও জামালপুরের মাঝামাঝি 'বাইগুণবাড়ি' এলাকায় ওই দুর্ঘটনায় পড়ে বলে ট্রাফিক কর্মকর্তা আব্দুল মুকিত সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন । এর আগে বেগুনবাড়ি স্টেশনের রেল সুপার নজরুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে জানান, বগিগুলো টেনে তুলতে উদ্ধারকারী ট্রেন পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই রুটের ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস নান্দিনা স্টেশনে, বাহাদুরাবাদগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও জগন্নাথগঞ্জঘাটগামী যমুনা এক্সপ্রেসসহ কয়েকটি লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জিএনএ/১২০০ ঘ.