২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির বিরুদ্ধে প্রতিবেদনের উৎস জানাতে আরো সময় পেলেন প্রতিবেদক

'কালো টাকা সাদা করলেন এক বিচারপতি' শিরোনামে সাপ্তাহিক শীর্ষ কাগজে প্রকাশিত প্রতিবেদনের উৎস জানাতে ২৪ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। প্রতিবেদক নাসরিন আক্তারের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কালো টাকা সাদা করলেন এক বিচারপতি' শিরোনামে সাপ্তাহিক শীর্ষ কাগজে প্রকাশিত প্রতিবেদনের উৎস জানাতে ২৪ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। প্রতিবেদক নাসরিন আক্তারের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। গত ৭ জানুয়ারি সাপ্তাহিক শীর্ষ কাগজের চতুর্থ বর্ষ ৩৮তম সংখ্যায় বিশেষ ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। পরে হাইকোর্টের একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত (স্যুয়োমটো) হয়ে ১০ জানুয়ারি শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হক, নির্বাহী সম্পাদক কাইয়ুম আহমদ চৌধুরী, সহযোগী সম্পাদক দেবদুলাল মুন্না, প্রধান প্রতিবেদক ইমতিয়াজ আহমেদ, প্রতিবেদক নাসরিন আক্তারসহ ১৮ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। আদালত গত ২৮ ফেব্র"য়ারি এক মাসের মধ্যে প্রতিবেদনের উৎস লিখিতভাবে জানাতে প্রতিবেদক নাসরিক আক্তারকে নির্দেশ দেয়। শীর্ষ কাগজের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ বৃহস্পতিবার সময়ের আবেদন জানিয়ে শুনানিতে বলেন, "প্রতিবেদক নাসরিন আক্তার অসুস্থ। তাই সময়ের প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২১২৫ ঘ.