নীলফামারী, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুণ্ডা গ্রামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা নারী ও শিশু নির্যাতন মামলায় কর্মসংস্থান ব্যাংকের নীলফামারী শাখা ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জলঢাকা থানা পুলিশ তাকে ব্যাংক কার্যালয় থেকে গ্রেপ্তার করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলফামারী কর্মসংস্থান ব্যাংকের অফিস সহকারী আব্দুল কুদ্দুস (৩৫) জানুয়ারি মাসে তার শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক ভূঁইয়ার বাসায় কাজ দেওয়ার কথা বলে পশ্চিম গোলমুণ্ডা বনগ্রামের মৃত নূর হোসেনের মেয়ে মনিরাকে (১৩) নিয়ে আসে। মনিরা একই গ্রামে তার খালার বাড়ি থাকতো। তাকে আনার পর টাঙ্গাইলের এলেঙ্গা ও ঢাকায় পাঠানো। তবে এলেঙ্গা ও ঢাকায় মনিরাকে কোথায় রাখা হয়েছিল তা জানা যায়নি।
১৬ মার্চ অসুস্থ অবস্থায় মনিরাকে তার খালার বাড়িতে দিয়ে যায় আব্দুল কুদ্দুস। মনিরার খালু গ্রামের মৃত জমদ্দি মামুদের ছেলে এলাহি বকস গ্রামেই মনিরার চিকিৎসা করান। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে ১৮ মার্চ জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24