২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ বিভিন্নস্থানে কালবৈশাখী

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। রাত সোয়া আটটা পর্যন্ত ঝড় চলছিল। ঢাকায় ঝড়ের সময় শিলও পড়ে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এসএম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা, সিলেট, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে বৃষ্টিসহ ঝড় বয়ে যায়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। রাত সোয়া আটটা পর্যন্ত ঝড় চলছিল। ঢাকায় ঝড়ের সময় শিলও পড়ে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এসএম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা, সিলেট, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে বৃষ্টিসহ ঝড় বয়ে যায়।" তিনি আরও জানান, ঢাকায় ৬টা ৫০ মিনিটে ঘণ্টায় ৪৩ কিলোমিটার বেগে কালবৈশাখী শুরু হয়। এসময় দেশের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। টাঙ্গাইলে ৮টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়াবিদ মাহমুদুল হক বলেন, "এখন কালবৈশাখীর সময়। এসময় দিনভর তাপমাত্রা বেশি থাকায় সন্ধ্যার দিকে ঝড় সৃষ্টি হওয়া স্বাভাবিক।" শুক্রবারের পূর্বাভাসের বিষয়ে তিনি জানান, যশোর ও কুষ্টিয়া এবং ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০৫২ঘ.