ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃহস্পতিবার প্রথম দিনে সারাদেশে বহিস্কার হয়েছে ১১৭ জন পরীক্ষার্থী ও ৩ শিক্ষক। বহিস্কৃতদের মধ্যে ৭০ জনই কারিগরী বোর্ডের পরীক্ষার্থী।
মাদ্রাসা ও কারিগরী বোর্ডসহ নয়টি বোর্ডে প্রবেশপত্র হাতে পাওয়া সাড়ে ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরী বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) এর প্রথম পরীক্ষা (্ইংরেজি) অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
দাখিলে ১১ এবং এসএসসি ভোকেশনালে ৭০জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। এছাড়া ঢাকা বোর্ডে ১৪, রাজশাহীতে ৮, যশোরে ৩, বরিশালে ৫, কুমিল্লায় ৪ এবং চট্টগ্রামে ২ জনকে বহিষ্কার করা হয়।
সিলেট বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।
বহি
bdnews24