২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ স্মরণে শ্রদ্ধা আর ভালবাসার ঢল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলেল শ্রদ্ধা আর ভালবাসায় শহীদদের স্মরণ করেছে জাতি। বুধবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ফুল দেওয়ার মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। রাজধানীর বাইরের জেলাগুলোতেও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুলেল শ্রদ্ধা আর ভালবাসায় শহীদদের স্মরণ করেছে জাতি। বুধবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ফুল দেওয়ার মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। রাজধানীর বাইরের জেলাগুলোতেও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন দল ও সংগঠন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি সেলিম আহমেদ জানান, বুধবার সকাল থেকেই লাখো মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। সকাল পৌনে ৬টায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরপরই ফুল দেন প্রধান উপদেষ্টা ফখর"দ্দীন আহমদ। এর পর পর্যায়ক্রমে স্পিকার, ডেপুটি স্পিকার, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। তারা চলে যাওয়ার পর একে একে রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দেয়। সকাল সাড়ে ৭টার দিকে সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে স্মৃতিসৌধে ফুল দেয় আওয়ামী লীগ। এসময় সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, সাবের হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপ