ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের সাতজন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে।
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলামকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব সামসুল হক রাজশাহী রেশম বোর্ডের সদস্য, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার এমদাদুল হক জাতীয় রাজস্ব বোর্ডের আইন কর্মকর্তা, সাধারণ বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক মিজানুর রহমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ও সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান উপ-ভূমি সংস্কার কমিশনার হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব মশিউর রহমানকে বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিএফ) পরিচালক হিসেবে সংযুক্তি এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব আল আমিন মো. মোস্তাফিজুর রহমানকে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের উপ-নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
একইসঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব রাকিব হোসেনকে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের উপ-নিয়ন্ত্রক হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব জাহাঙ্গীর আলমকে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯৩৩ ঘ.
bdnews24