২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষতি জানাতে লন্ডনে হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতি বিশ্ববাসীকে জানাতে মে মাসের শেষ দিকে লন্ডনে 'ফোকাস বাংলাদেশ' শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন হবে। সেখানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে সহায়তা চাইবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতি বিশ্ববাসীকে জানাতে মে মাসের শেষ দিকে লন্ডনে 'ফোকাস বাংলাদেশ' শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন হবে। সেখানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে সহায়তা চাইবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। সম্মেলন যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ব্রিটিশ সরকার। সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন শিল্পোন্নত দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধি এবং বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ অন্যান্য উন্নয়ন সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নেবেন। অর্থ উপদেষ্টা সোমবার দুপুরে বলেন, "মে মাসের শেষের দিকে লন্ডনে সম্মেলনটি হবে। সেখানে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ কী ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে এবং এসব দুর্যোগ মোকাবিলার জন্য আন্তর্জাতিক স