ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনার দ্রুত আরোগ্য ও মুক্তি চেয়ে ধানমন্ডির ৩২ নং সড়কে বঙ্গবঙ্গু ভবনের সামনে নফল নামাজ পড়েছে শতাধিক স্বেচ্ছাসেবক লীগ কর্মী।
মঙ্গলবার দুপুরে এ নামাজ কর্মসূচিতে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও সমর্থক অংশ নেয়।
নফল নামাজ আদায় শেষে একইস্থানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ শেষে আব্দুর রাজ্জাক সাংবাদিকেদের বলেন, "নিয়মতান্ত্রিকভাবে যতরকম কর্মসূচি পালন করা যায় আমরা তা করব।"
শেখ হাসিনার মুক্তির দাবিতে আগামী ৩১ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৪৫৪ ঘ.
bdnews24