২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সেনা কর্মকর্তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের আমন্ত্রণে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি বাংলাদেশে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের আমন্ত্রণে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী ভারতীয় সেনা কর্মকর্তাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি বাংলাদেশে আসছেন। সাত দিনের সফরে মঙ্গলবার তারা বাংলাদেশে পৌঁছাবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী দল সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও দলটি স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন করবেন। অবসরপ্রাপ্ত লে. জেনারেল জে এফ আর জেকরের নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল পিএন কাথপালিয়া, অবসরপ্রাপ্ত লে. জেনারেল জিএস বকসি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আর কে খান্না, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল লক্ষণ সিং, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক ভার্মা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আর কে এস পানওয়ার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এ কে পাউই, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার পিএন কেকার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অমৃত কাপুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১৪২৮ ঘ.