২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুই স্থানে ভোটার হওয়ার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা

একাধিক স্থানে ভোটার হওয়ার অভিযোগ যশোরে চার মহিলাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা কোতয়ালি মডেল থানায় এই মামলা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

যশোর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাধিক স্থানে ভোটার হওয়ার অভিযোগ যশোরে চার মহিলাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা কোতয়ালি মডেল থানায় এই মামলা করেন। মামলার আসামিরা হলেন- সদর উপজেলার বালিয়াডাঙার মো. জলিল বিশ্বাস, শমসপুরের মুক্তিরানী বিশ্বাস, কিসমত হৈবতপুরের মো. আবুল ওয়াদুদ, কিসমত এনায়েতপুরের মোছা. আফরোজা খাতুন, তোলানুরপুরের মো. মারুফ হোসেন, ঘোনার মো. শাহাজান আলী, শেখ হাটির মো. আবুল কাসেম খাঁ, কিসমত নওয়াপাড়ার এম এম আশরাফুল আলম। উপ-শহর সি ব্লকের খান মোস্তাফিজুর রহমান, তেতুলিয়ার মোছা. ফরিদা পারভীন, রামনগরের মো. আবুল কাশেম মোল্লা, একই গ্রামের সফিয়ার রহমান। ঘোপজেল রোডের জাকর সিদ্দিকী মিঠু, ও পুরাতন কসবা নিরিবিলি এলাকার নীলা ফারুকী। জেলা নির্বাচন কর্মকর্তা তরফদার রোজিবুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম চলার সময়ে আসামিদের বিরুদ্ধে একাধি ফরম পুরণ করে ভিন্ন পোশাকে দুই স্থানে নাম নিবন্ধন করার অভিযোগ পাওয়া গেছে। এই ধরনে তৎপরতা ভোটার তালিকা অধ্যাদেশ-২০০৭ এর অনুচ্ছেদ ১৮ এর পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। বিধায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক সাব্বিরুল ইসলাম মামলা করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই প্রথম দ্বৈত ভোটার হওয়ার অভিযোগে মামলা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.