২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃদু অসুস্থতার জন্য প্রধান উপদেষ্টা একনেক বৈঠকে যাননি

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ সোমবার দুপুরে সামান্য অসুস্থ বোধ করায় বিকেলের নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে পারেননি। দুপুরের পর তিনি বাসায় চলে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ সোমবার দুপুরে সামান্য অসুস্থ বোধ করায় বিকেলের নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে পারেননি। দুপুরের পর তিনি বাসায় চলে যান। বিকেলে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ও একনেক সভায় প্রধান উপদেষ্টার সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি সেখানে যেতে পারেননি। ওই বৈঠকে বিকল্প চেয়ারম্যান হিসেবে অর্থ উপদেষ্টা মীর্জ্জা আজিজুল ইসলাম সভাপতিত্ব করেন। বৈঠকের পর সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, "প্রধান উপদেষ্টা কিছুটা অসুস্থ বোধ করায় আজকের বৈঠকে আসতে পারেননি।" প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' প্রধান উপদেষ্টার সামান্য ঠান্ডা লেগেছে। এজন্য তিনি বিশ্রামে গেছেন। আগামীকালের স্বাধীনতা পদক বিতরণ ও উপদেষ্টা পরিষদের বৈঠকসহ নির্ধারিত সব কর্মসূচিতে অংশ নেবেন তিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এআরএইচ/এসকে/২১১১ঘ.