২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুরে বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সোহেল আহমেদ (২৮) ও মো. আলাউদ্দীন (২৭)। এরা দু'জনেই আর্ট সাইন নামে একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুরে বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সোহেল আহমেদ (২৮) ও মো. আলাউদ্দীন (২৭)। এরা দু'জনেই আর্ট সাইন নামে একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন। এ বিষয়ে মিরপুর থানার উপ পরিদর্শক সুমন হাসনাইন রব্বানী জানান, দুপুর আড়াইটার দিকে সোহেল ও আলাউদ্দীন মিরপুরের কাজীপাড়ায় রাস্তার পাশের একটি তিন তলা ভবনের ওপরে গ্রামীণ ফোনের বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। আর ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান আলাউদ্দীন। নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/টিএইচ/এমএ/২১০৮ ঘ.