ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌদি আরবে দেয়াল ধসে পড়ে পাঁচ বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার সকাল ১০টার দিকে মক্কার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার হারিস মিঞার ছেলে শাহাবুদ্দীন, একই জেলার আখাউড়া থানার মো. জাহের আলীর ছেলে হারুন মিয়া ও ইসমাইল মিঞার ছেলে মো. মোস্তফা, ঢাকার পল্লবীর গেদু মিঞার ছেলে মো. আম্বার আলী ও ধামরাইয়ের খৈয়াজ উদ্দীনের ছেলে আব্দুল খালেক।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সোমবার এক শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/২১০৫ ঘ.
bdnews24